২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৮শ’ বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক করেছে পুলিশ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ উপজেলার দত্তসার স্থান থেকে ৮শ’ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে। পুলিশ বুধবার একথা জানায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 01:58 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এ ঘটনায় পুলিশ ট্রাকচালক মোহাম্মদ জাভেদ (৩৫) কে গ্রেপ্তার করেছে। সে চট্টগ্রাম বন্দর থানার ঘোষাইল গ্রামের মৃত জালাল আহমেদের পুত্র।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নামক স্থান থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টগ্রাম-চ-২৪৪৮)কে ধাওয়া করলে ট্রাকটি  পুলিশকে ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দত্তসার নামক স্থানে অবস্থানরত পুলিশের একটি টহল দলকে ট্রাকটি আটকানোর নির্দেশ দিলে তারা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ভারতীয় ৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পুলিশ জানায়, আটককৃত ফেন্সিডিলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।