২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর থেকে ট্রলারসহ ৩০ ব্যারেল র‌্যাপসিড উদ্ধার করেছে কোস্টগার্ড

চাঁদপুরের পুরাণবাজারের দোকানঘর এলাকায় মেঘনা নদীতে কোস্টগার্ড বাহিনী একটি ট্রলারসহ ৩০ ব্যারেল চোরাই র‌্যাপসিড উদ্ধার করেছে। কোস্টগার্ড বাহিনীর অফিসাররা বুধবার একথা জানায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 10:18 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাত ১১টায় টহল জাহাজ ‘সিজিএস তৌহিদ’ নিয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চোরাই র‌্যাপসিড উদ্ধার করে। উদ্ধারকৃত র‌্যাপসিডের মূল্য প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৭শ’ টাকা।

কোস্টগার্ড বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, আটককৃত ট্রলারটির মূল্য প্রায় ১০ লাখ টাকা।