জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ১১ জনকে পিএইচডি ও এমফিল ডিগ্রী প্রদান
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৫৭তম সভায় ১১ জন গবেষককে পিএইচডি এবং দুইজন গবেষককে এমফিল ডিগ্রী প্রদান করা হয়েছে।
সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান সভাপতিত্ব করেন।
পি এইচ ডিগ্রীপ্রাপ্ত গবেষকরা হলেন, মো. ফিরোজ্জামান (গণিত বিভাগ), খালেদ সাইফুল্লাহ (গণিত), মো. শহিদউল্লাহ (রসায়ন), মো. আব্দুল মতিন (রসায়ন), মো. আবু রোজোয়ান (পদার্থ বিজ্ঞান), এস এম ফারুক হোসাইন (নাটক ও নাট্যতত্ত্ব), মো. আহসান হাবীব (প্রতœতত্ত্ব), মো. খালেদ হোসাইন (বাংলা), মো. আবু রউফ (সরকার ও রাজনীতি), মো. বদরুল আলম সিদ্দিকী (সরকার ও রাজনীতি) এবং মো. জাফরউল্লাহ (উদ্ভিদ বিজ্ঞান)। এমফিল ডিগ্রীপ্রাপ্ত গবেষকরা হলেন, জয়ন্ত সিংহ (প্রতœতত্ত্ব) ও নাজমুন জাহান (ভূগোল ও পরিবেশ)।
