পাবনার সাঁথিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ১০
পাবনার সাঁথিয়া উপজেলার ফুলবাড়ী গ্রামে সন্ত্রাসীদের হামলা ও এলোপাতাড়ি গুলি বর্ষণের ফলে ধূলাউড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চার দলীয় জোট নেতা আব্দুল গফুরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত পৌনে ১ টার দিকে সবাই যখন বিশ্বকাপ দেখার প্রস্তুতি নিচ্ছিল তখন ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সাবেক চেয়ারম্যান বাড়িতে হামলা চালায় এবং এলোপতাড়ি গুলি ছোঁড়ে।
আহত ১০ জনের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর (৬৫), স্ত্রী আনোয়ারা (৫৫), ছেলে মানিক (২৭) এবং কাহহারকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
