দিনাজপুরে শ্বেতপাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার
দিনাজপুর জেলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে র্যাব একটি শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার করে।
র্যাব জানায়, জেলার বিরামপুর উপজেলার কেবিসি রোড এলাকা থেকে উদ্ধার করা মূল্যবান শ্বেতপাথরের বৌদ্ধ মূর্তিটি ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের। বৌদ্ধ মূর্তিটি কয়েকশ’ বছরের পুরনো বলে র্যাব’র ধারণা।
