দিনাজপুরে বয়লার বিস্ফোরণে ১ জন নিহত
দিনাজপুর জেলার খানসামা উপজেলা ভাবকি ইউনিয়নের বাবর আলী শাহ রাইস মিলের বয়লার বিস্ফোরণে একজন নিহত এবং পর একজন আহত হয়েছে।
নিহতের নাম হেলাল উদ্দিন (৩৫)। গুরুতর আহত হয়েছে ফায়ারম্যান নুর ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে রাইস মিলে কাজ শুরু করলে হঠাৎ বয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
