বিশ্বকাপ ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধন
জার্মানীর মিউনিখ শহরের আলিয়াঞ্জ এরেনায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭তম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হলো শুক্রবার রাতে। বিশ্ব ফুটবলের অবিসংবাদিত তারকা পেলে বিশ্বকাপ ট্রফিটি হাতে করে মঞ্চে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন শোবিজ জগতের অপর তারকা জার্মান সুপার মডেল ক্লডিয়া শিফার।
শুধু পেলেই নন, হাজির ছিলেন ফুটবল জগতের ১৫০ জনেরও বেশি সাবেক খেলোয়াড়। সংগীত, নৃত্য আর শারিরীক কসরতের এক অনুপম প্রদর্শনীর আয়োজন ছিলো উদ্বোধনী অনুষ্ঠানটি।
বিশ্ব ফুটবলের সব থেকে বড় আর উত্তেজনাময় প্রতিযোগিতা শুরুর মধ্য দিয়ে আসলে শুরু হলো আগামী চার বছর কোন দেশ ফুটবল বিশ্বের এক নাম্বার বলে গণ্য হবে, সে প্রশ্নের উত্তর খোঁজা।
