সিসের বদলে ফ্রান্স দলে সুযোগ পেলেন গোভো
আঘাত পাওয়া ফ্রেঞ্চ স্ট্রাইকার ডিজিব্রিল সিসের বদলে অলিম্পিক লিও ক্লাবের স্ট্রাইকার সিডনি গোভোকে দলে নিয়েছেন ফরাসি কোচ রেমন্ড ডোমেনেচ। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এই তথ্য জানিয়েছেন।
গোভো দলের বাকি সদস্যদের সাথে জার্মানিতে যাবেন বলে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে।
