১১ জুনের এইচএসসি পরীক্ষার পরিবর্তিত তারিখ ১৭ জুন
দেশের সকল শিক্ষা বোর্ডের ১১ জুনের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৭ জুন নির্ধারণ করা হয়েছে।
অনিবার্য কারণে পরীক্ষার তারিখ পেছানো হল বলে বুধবার এক তথ্যবিবরণীতে বলা হয়।
১১ জুন বিরোধী ১৪ দলীয় জোট ঢাকা অবরোধ কর্মসূচি পালন করবে।
তথ্যবিবরণীতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট ও বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলীম ফাজিল পরীক্ষা ১৭ জুন একই সময়ে অনুষ্ঠিত হবে।
