যশোরে ৩০টি ভারতীয় এয়ারগানসহ ২জন আটক
পুলিশ যশোরের চৌগাছা থেকে মঙ্গলবার বেলা ১১ টার দিকে ৩০টি ভারতীয় এয়ারগানসহ দুজনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যশোরের চৌগাছা উপজেলার কংশারীপুর প্রাইমারি স্কুলের পাশে অবস্থান নেয়। সে সময় পুড়াপাড়ার দিক থেকে আসা একটি বেবিট্যাক্সিতে তল্লাশি চালিয়ে সিট কভারের নিচে ৩০টি ভারতীয় এয়ারগান উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সাইদুর রহমান ও হাফিজুর রহমান নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি চৌগাছার আন্দুলিয়া গ্রামে।
