২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৪ ডাকাতকে গণধোলাই দিয়েছে গ্রামবাসীরা

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন চার ডাকাতকে গণধোলাই দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পুলিশ জানায়, নয় সদস্যের একটি ডাকাত দল পার্শ্ববর্তী উপজেলা টঙ্গিবাড়ীতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয় লোকজন তন্তর স্কুটার ষ্ট্যান্ডে তাদের ধরে ফেলে। অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ আহত ডাকাতদের উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেছে। পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপ গান উদ্ধার করেছে।