কিশোরগঞ্জে বিএনপি--আ’লীগ সংঘর্ষে নিহত ১, আহত ১৫
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাহেরবাড়ি গ্রামে রোববার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে একজন নিহত ও আরো ১৫জন আহত হয়েছে।
নিহতের নাম খোদেজা (৫৫)। সে ওই গ্রামের পেনা মিয়ার স্ত্রী।
সূত্র জানায়, মাইজচর বিএনপির সাবেক সভাপতি রশিদ মিয়া ও আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবু তাহেরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে।
