চলতি বৃক্ষরোপণ মৌসুমে বন বিভাগ ৭ কোটি চারা রোপণ করবে
বন বিভাগ চলতি বৃক্ষরোপণ মৌসুমে প্রধানমন্ত্রী ঘোষিত ১ কোটি নিম চারাসহ ৭ কোটি চারা রোপণ করবে।
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম বৃহস্পতিবার ঢাকায় জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন উপলক্ষে মন্ত্রাণালয় আয়োজিত র্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন।
মন্ত্রী দেশের জন্য যথাযথ পরিবেশ সংরক্ষণ করতে বৃক্ষরোপণে চলমান সামাজিক আন্দোলন আরো জোরদার করার জন্যও দেশবাসীর প্রতি আহবান জানান।
র্যালীতে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সচিব জাফর আহমেদ চৌধুরী এবং প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ওসমান গণি।
এরআগে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তের সামনে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি হাইকোর্ট হয়ে সড়ক ভবনে শেষ হয়।
