যশোরে আসামিসহ পুলিশ পিকআপ ভ্যান দুর্ঘটনায় আহত ৮
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসের সাথে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশসহ আট জন আহত হয়েছে।
আহতরা হলেন, যশোরের কেশবপুর থানার ওসি শামসুল হক এবং তার ছেলে শাহিন রেজা, পুলিশ কনস্টেবল আজিজ, আলমগীর এবং মজিদ (ড্রাইভার), আসামি মোস্তফা, নির্মল ও আকরাম।
এদের মধ্যে মজিদ আলমগীর ও মোস্তফার অবস্থা আশঙ্কাজনক।
আসামিদেরকে কেশবপুর থেকে যশোর আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
যশোর পুলিশ সুপার আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
