২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোল্লা বাজারে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 12:12 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী  ও বাজারের ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে চায়ের দোকান, মুদি দোকান, হোটেল, ফার্নিচারের দোকান, মনোহারী দোকান এবং সেলুন সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুত অফিসে খবর দেওয়ার পরেও বিদ্যুতের লাইন বন্ধ না করা এবং দমকল বাহিনী না আসায় ক্ষতির পরিমান অনেক বেশি হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুত অফিসের কোম্পানীগঞ্জ জোনের ডিজিএম রফিকুল ইসলাম বিডিনিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তিনি জানেন না।