সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মুত্যৃ
সাতক্ষীরা জেলার তালা ও আশাশুনি উপজেলায় মঙ্গলবার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- পলাশ (১৫) এবং ওসমান সরদার (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রহমত শেখ এর বুদ্ধি প্রতিবন্ধী ছেলে পলাশ বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয়। দোকানের শাটার বিদ্যুতায়িত হওয়ায় পলাশ তাতে হাত দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর ঘটনায় আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের ওসমান সরদার রান্নাঘরের বিদ্যুৎ লাইনের মেরামত করতে গেলে বৈদ্যুতিক শক লেগে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
