তেলের দাম সমন্বয়ের বিষয়ে সরকারের অবহেলায় সাইফুর রহমানের হতাশা ব্যাক্ত
অর্থ মন্ত্রণালয়ের বার বার অনুরোধ সত্তেও তেলের দাম সমন্বয়ে সরকারের অবহেলার কারণে রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান তার হতাশা ব্যাক্ত করেছেন।
এখন পর্যন্ত কেন তেলের দাম বাড়ানো হয়নি প্রশ্নের জবাবে সাইফুর সাংবাদিকদের বলেন, আমাকে এ প্রশ্ন করবেন না।
প্রধানমন্ত্রী এবং অন্য প্রভাবশালী মন্ত্রীরা এটা ভালো জানেন বলেও তিনি উল্লেখ করেন।
আর্ন্তজাতিক বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধি সত্তেও ডিজেল, পেট্রোল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি করতে সরকারের মধ্যে দ্বিধাদন্দ্ব লক্ষ করা যাচ্ছে। আগামী নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই সরকার তেলের মূল্যবৃদ্ধি প্রস্তাবের বিরোধিতা করছে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন।
সাইফুর বলেন, তেল রপ্তানি চাহিদা মেটাতে ১০ হাজার কোটি টাকা প্রয়োজন। নগদ তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো তা সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে এবং এটা বেসরকারি খাত বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, কেন মূল্যবৃদ্ধি সংক্রান্ত সিধান্ত বাস্তবায়নে সরকার দ্বিধাদন্দ্ব করছে, তা আমি জানিনা ।
বর্তমান অর্থ বছরে তেল রপ্তানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) বরাদ্দ দিতে সরকারের প্রায় ১৩ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বিপিসিকে তহবিল সরবরাহ করতে যেয়ে রাষ্টায়ত্ত সোনালী ব্যাংক নগদ তারল্য সংকটে ভুগছে। বিপিসি’র কাছে ব্যাংকটির পাওনার পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা।
