২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দীদের বিদ্রোহ

দিনভর নাটক শেষে মঙ্গলবার টঙ্গীস্থ কিশোর উন্নয়ন কেন্দ্রের পলাতক ৯৩ আসামি আত্মসমর্পণ করলে তাদেরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দশ ঘন্টার শ্বাসরুদ্ধকর বিদ্রোহ শেষে রাত ৮টায় বিদ্রোহীরা আত্মসমর্পণ করে।

এর আগে আসামিরা সকাল ৯-৩০ মিনিটে তাদের সেল ভেঙ্গে বাইরে বেরিয়ে আসে এবং সংশোধন কেন্দ্রের ভেতরে ভাঙচুর করে। তারা কর্তৃপক্ষকে হুমকি দেয় যে তাদেরকে মুক্তি না দিলে তারা আত্মহত্যা করবে। 

সমাজ কল্যাণ অধিদপ্তরের ডিজি, স্থানীয় ডিসি এবং এসপি কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেওয়ার পর কিশোররা আত্মসমর্পণ করে।