২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে জমি সংক্রান্ত সংঘর্ষে একজন নিহত, আহত ৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৪০)।

এলাকাবাসী জানায়, সোমবার তোফাজ্জল হোসেন তার লোকজন নিয়ে দাবিকৃত জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। বাক-বিত-ার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তোফাজ্জল হোসেন নিহত  এবং পাঁচজন আহত হয়।

আহতদেরকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।