ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণনিয়োগের জের: ব্যাপক ভাংচুর, ক্লাস ও পরীক্ষা বন্ধ, ভিসি উধাও
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত গণনিয়োগে পছন্দ অনুযায়ী নিয়োগ না দেওয়ায় বিক্ষুব্ধ ছাত্রদল নেতা--কর্মীরা শুক্রবার রাত ও শনিবার ক্যাম্পাসে ব্যাপক তা-ব চালায়।
এ সময় ক্যাম্পাস প্রায় অচল হয়ে পড়ে এবং ঘটনার পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্যে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।
এদিকে সিন্ডিকেট সভায় নিয়োগের অনুমোদন দিয়ে শুক্রবার থেকেই ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে উধাও হয়ে গেছেন।
সূত্র জানায়, ছাত্রদল ক্যাডারা শুক্রবার রাত থেকেই তা-ব শুরু করে। তারা কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং এক সিন্ডিকেট সদস্যের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
একই সময় বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ১০টি বাস ভাংচুর এবং রেজিস্ট্রারের প্রাইভেট কারসহ তিনটি কার ও চারটি বাসের চাকা পাংচার করে দেয়।
এছাড়া ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টরকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, বহুল আলোচিত গণনিয়োগে সুবিধাবঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রদল নেতা--কর্মীরা শুক্রবার রাত ৯টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম আনোয়ারুল করিমের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। প্রায় একই সময়ে তারা রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাখলুকুর রহমানের কুষ্টিয়ার বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় ক্যাডাররা তাদের গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে থাকা সাতটি বাস ভাংচুর করে।
শনিবার সকালেও তাদের তা-ব অব্যাহত থাকে। সকাল বেলায় তারা আরো তিনটি বাস ভাংচুর করে। এসময় তিনজন ছাত্রী আহত হয়।
চাকরি প্রার্থীরা বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাবে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এদিকে ছাত্রদল ক্যাডারদের তা-বে শনিবার কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে কোনো গাড়ি ক্যাম্পসে না আসায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা ক্যম্পাসে আসতে পারেননি। এদিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকল একাডেমিক ও প্রশাসনিক ভবন ছিলো তালাবদ্ধ। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের কয়েকজনকে প্রশাসনিক ভবনের সামনে দেখা গেছে।
বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও গোটা ক্যাম্পসে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে গণনিয়োগের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা চালুর দাবিতে ছাত্রলীগ ও ছাত্র শিবির পৃথক মিছিল সমাবেশ করেছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে প্রক্টর ড. আলীমুর রহমান বলেন, আমরা সবাই হুমকির মধ্যে রয়েছি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরো জানান, উপাচার্য রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
তবে শুক্রবার সিন্ডিকেট সভা শেষ করে উপাচার্য এম রফিকুল ইসলাম উধাও হয়ে গেছেন। তিনি কোথায় আছেন, তা কেউই বলতে পারছেন না। শুক্রবার ১৯০তম সিন্ডিকেট সভায় ৫৩টি পদের বিপরীতে ৮৮জনকে নিয়োগ দিয়ে উপাচার্য তাৎক্ষণিকভাবে ক্যাম্পাস ত্যাগ করেন।
শনিবার সেল ফোনে উপাচার্য রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিরাপত্তার কারণে আমি বাইরে আছি। সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সূত্র জানায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্রদল কোটায় ২০জন, ছাত্র শিবির কোটায় ১০জন, মুক্তিযোদ্ধা কোটায় ১০জন এবং উপাচার্যের ঘনিষ্ঠ ৪৮ জন রয়েছে। ছাত্রদলের দলীয় কোটা পূরণ না হওয়ায় শুক্রবার রাত থেকে ক্যাম্পাসে তারা এই তা-ব চালায়।
