২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শ্যামপুরে শুক্রবার রাতে গুলিতে দুই যুবক খুন

রাজধানীর শ্যামপুর এলাকায় শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক নিহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 10:44 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এদিকে পুলিশ শুক্রবার ভোরে ওই এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে।

নিহতদের একজন ঢাকা ম্যাচ কারখানা এলাকার বাসিন্দা জনৈক আমির হোসেনের ছেলে মোহাম্মদ কালু মিয়া (৩৫)। অপরজনের নাম মোহাম্মদ জামাল।

পুলিশের উপ কমিশনার (উত্তর) মাহবুব আলম বিডিনিউজকে জানান, ঢাকা ম্যাচ কারখানার বস্তিতে রাত ৮ টার দিকে ওই দুই যুবককে হত্যা করা হয়।

তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীসভা শেষে ওই হত্যাকা-ের ঘটনা ঘটে। তবে এ জোড়া খুন কোনো রাজনৈতিক হত্যাকা- কি না -- তা তিনি বলতে পারেননি।

উপ কমিশনার জানান, জোড়া খুনের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তাৎক্ষণিকভাবে হত্যাকা-ের কারণও জানা যায়নি।

ভিন্ন একটি পুলিশ সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা  চেয়ারম্যান লুৎফর রহমান ওই কর্মীসভার আয়োজন করেন।

নিহত কালু মিয়ার আত্মীয় নাজমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর তিন -- চার জন ব্যক্তি কালু মিয়াকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে বস্তির ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, গুরুতর আহত হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানিয়েছে, রাত ৮ টার দিকে তারা গোলাগুলির শব্দ শোনেন।

এদিকে ওই জোড়া খুনের ঘটনায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে পুলিশ শুক্রবার সকালে রাসেল (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। সে ওই এলাকার জনৈক এখলাস মিয়ার ছেলে।

নিহত রাসেলের মামা বাবুল সাংবাদিকদের জানান, সে একজন পরিবহন ব্যবসায়ী ছিলো।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।

একাধিক আঘাতের চিহ্নসহ রাসেলের মৃতদেহ শ্যামপুরের পালপাড়া এলাকার নতুন রাস্তার ম্যানহোল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে মোবাইলে একটি ফোন আসার পর রাসেল বাড়ির বাইরে যায়।

এ হত্যাকা-ের কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।