২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জুন নগরীতে ট্যাক্সিক্যাব, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা ধর্মঘট

ট্যাক্সিক্যাব, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্যজোট আট দফা দাবিতে আগামী ৫ জুন নগরীতে সকাল - সন্ধ্যা ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ট্যাক্সিক্যাব, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্যজোট ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার জোটের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তারা সরকার কর্তৃক নির্ধারিত সিএনজি অটোরিক্সার দৈনিক জমা তিনশ’ টাকার অতিরিক্ত পাঁচশ’ টাকা আদায় বন্ধ, কালো ও হলুদ ট্যাক্সিক্যাবের জমা যথাক্রমে পাঁচশ ও সাতশ’ টাকা নির্ধারণ, প্রাইভেট কার চালকদের মাসিক বেতন সাত হাজার টাকা নির্ধারণসহ আট দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসব দাবি আদায়ে নেতৃবৃন্দ রাজধানীতে ৫ জুন সকাল - সন্ধ্যা ট্যাক্সিক্যাব, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন।