২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ভোলার লালমোহন উপজেলার মুন্সির হাওলা এলাকায় বুধবার দু গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং ১৫ আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এলাকাবাসী জানায়, একই জমির মালিকানা দাবি করে কামাল মিয়া গ্রুপ ও সিরাজ পাটোয়ারী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত কামাল মিয়াকে (৬০) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে মারা যান।