এএইচএম মনিরুজ্জামান বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (বহুপাক্ষিক) এএইচএম মনিরুজ্জামান বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন।
এএইচএম মনিরুজ্জামান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৭৯ সালে কূটনৈতিক জীবন শুরু করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে øাতক ডিগ্রি লাভ করেন (লন্ডন থেকে পরীক্ষায় অংশ নেন)। এর আগে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে ১৯৭৫ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন এবং ১৯৭৬ সালে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
মনিরুজ্জামান দেশে ও দেশের বাইরে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশ নেন এবং কলকাতা, নিউইয়র্ক, কুয়েত ও প্যারিসের বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
