২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এক সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 10:48 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নিহত মহিলার নাম রাকিবা (৪৫)। তার বাড়ি শহরের মাঝাডাঙ্গায়। সে আব্দুল গনির স্ত্রী।

পুলিশ জানায়, শহরের সুইহারী টেম্পুস্ট্যান্ড থেকে রোববার শ্যালোচালিত একটি ভটভটি ১৫ জন যাত্রী নিয়ে বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে ঝানঝিরা যাওয়ার পথে সরকারি কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-গ-২৯৪৯) সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে রাকিবা মারা যায়।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।