কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে রোববার একটি কভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
আহত তিনজনকে গৌরিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক (অজ্ঞাত) ঘটনাস্থলেই নিহত হয় এবং ভ্যানের তিন যাত্রী আহত হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যে দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও কভার্ড ভ্যান আটক করেছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
