২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আগুনে ঝলসানো যুবকের লাশ উদ্ধার

যশোরের পল্লীতে মঙ্গলবার সকালে উজ্জ্বল (৩০) নামে এক যুবকের আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিহত উজ্জ্বল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামের আলী আজিজের ছেলে। সে যশোরের দড়াটানায় অবস্থিত উত্তরা প্রাইভেট হাসপাতালের পাশে তার বোনের বাড়িতে থাকতো এবং পেশায় সে একজন প্রেস শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে এলাকাবাসী যশোর সদরের বাহাদুরপুর - নওয়াপাড়া - শেখহাটী অঞ্চলের মধ্যবর্তী স্থানে বিলের মাঝে বস্তায় ভরা মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তা থেকে ঝলসানো লাশ উদ্ধার করে।

তার মুখের অংশ ছাড়া শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এছাড়া মৃতদেহের পাশ থেকে একটি হাতুড়ি, লাল গামছায় থাকা পাঁচশ’র কিছু বেশি টাকাও পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা সোমবার রাতে উজ্জ্বলকে অজ্ঞাত সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীর থেতলে পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করে। হত্যাকা-ের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।