২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে টাউন হল ভেঙ্গে মার্কেট করার প্রতিবাদ

মিরপুরের ১০ নম্বর গোল চত্বরের টাউন হল ভেঙ্গে মার্কেট নির্মাণের প্রতিবাদে ‘পরিবেশ বাঁচাও আন্দোলন’ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এর আহ্বায়ক আবু নাসের খান, আমির হাসান, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সগীর মোস্তফা প্রমুখ।  

বক্তারা বলেন, মিরপুরের সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে ১৯৭৮ সালে এই টাউন হল প্রতিষ্ঠিত হয়। এখন এ ১০ নম্বর গোলচত্বরের টাউন হল ভেঙ্গে বহুতল বিপনী কেন্দ্র তৈরির কাজ চলছে যা সুস্থ বিনোদন বিকাশকে বাধাগ্রস্ত করবে। এ ব্যাপারে মিরপুরবাসী ঢাকা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।

সমাবেশ থেকে ডিসিসি কর্তৃপক্ষের কাছে টাউন হলের স্থলে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। এছাড়াও নাট্যাঙ্গনের পরিবেশ মাদক ও সন্ত্রাসমুক্ত করার এবং পরিবেশ উপযোগী উদ্যানের দাবি জানান তারা।