সার্ক পর্যটন মন্ত্রীদের প্রথম সম্মেলন কক্সবাজারে ২০ মে শুরু
সার্ক পর্যটন মন্ত্রীদের দুদিনব্যাপী প্রথম সম্মেলন আগামী ২০শে মে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে। প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এই সম্মেলনের উদ্ধোধন করবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি'র সভাপতিত্বে বৃহস্পতিবার কক্সবাজারের মোটেল শৈবালের সম্মেলন কক্ষে সম্মেলনের প্রস্তুতিমূলক এক সভা অনুষ্টিত হয়।
সভায় জানানো হয় এই সম্মেলন পর্যটন নগরী কক্সবাজরকে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচয় করিয়ে দেবে এবং দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
