২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ ও বান্দরবানে তীব্র জ্বালানী সংকট

দেশের বিভিন্ন জেলার মতো মুন্সীগঞ্জ ও বান্দরবানে জ্বালানী তেলের তীব্র সংকটের কারণে তেল পাম্পগুলো প্রায় বন্ধের পথে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 11:58 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বিডিনিউজের মুন্সীগঞ্জের প্রতিনিধি জানায়, তেল সংকটের কারণে যাত্রীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এবং জেলার তেল পাম্পগুলো বন্ধ হয়ে গেছে।

স্থানীয় লোকজন অভিযোগ করেন যে, তেল পাম্পগুলো দিনের মধ্যে কয়েক ঘন্টার জন্য খোলা রেখে ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের পরিবহন চলাচলে জন্য পাঁচ টাকা থেকে ২০ টাকা দরে তেল বিক্রি করছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন যে, এই অবস্থায় বাসের মালিকরা বেশি ভাড়া আদায় করছে।

সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে দেখা যায়, এই গরমের মধ্যে মাওয়া ফেরি ঘাট পার হওয়ার জন্য যাত্রীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে।

বিডিনিউজের বান্দরবানের প্রতিনিধি জানায়, বান্দরবানের কিছু তেল পাম্প বন্ধ করে দেয়া হয়েছে, মহাসড়কে চলাচলে জন্য খুব অল্প সংখ্যক পরিবহনকে তারা তেল দিচ্ছে।