২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আইজীবী সমিতির নির্বাচন: আব্দুস সাত্তার সভাপতি, মনির হোসেন সম্পাদক

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে সভাপতি এবং জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদকের পদ লাভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে ১৩টি পদ এবং জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে আটটি পদ লাভ করে।

নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি মো: আবদুল করিম ও মো: আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, লাইব্রেরি সম্পাদক আফজাল হোসেন, অডিটর খন্দকার আল মামুন, সংস্কৃতিক সম্পাদক মো: মিজানুর রহমান, সদস্য আবুল কাশেম বুলবুল, এসাদুল হক, মো: আসলাম সিকদার, আজিজুল হক, মো: নাসিরউদ্দিন মোল্লা, মোহাম্মদ মোরশেদ আলম, মো: রেজাউল করিম, মো: রেজাউর রহমান লস্কর (মিঠু), মোহাম্মদ সহিদুল ইসলাম আলিম, বিউটি আক্তার, রেজাউল করিম (রাজু) ও হাওয়া বেগম।

৩০ এপ্রিল সমিতির ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।