২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাবিদ লেখিকা হুসনা বানুর ইন্তেকাল

গার্হস্থ অর্থনীতি কলেজের প্রাক্তন শিক্ষিকা অধ্যাপক ড.হুসনা বানু রোববার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

অধ্যাপক হুসনা বানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে আমেরিকার উইসকিনসন বিশ্ববিদ্যালয় থেকেও তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

তিনি ২০০৪ সালে বেগম রোকেয়া স্বর্ণ পদক, ১৯৯৯সালে একুশে পদক, নারী দিবস পদকসহ অসংখ্য আর্ন্তজাতিক পদক লাভ করেছেন।

রোববার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থান দাফন করা হয়।

অধ্যাপক হুসনা বানু বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আবু সিদ্দিক লোহানীর কন্যা এবং মরহুম ফতেহ লোহানী এবং ফজলে লোহানীর বোন। মৃত্যুকালে তিনি দু মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঢাবি’র উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ তার জামাতা, তার ছোট মেয়ে বাবুনা ফায়েজ ঢাবির মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপিকা।