সন্ত্রাসীদের গুলিতে কাওরান বাজারে ব্যবসায়ী নেতা নিহত
নগরীর কাওরান বাজারে রোববার দুপুরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন ব্যাবসায়ী নেতা নিহত হয়েছে।
নিহত ব্যবসায়ী নেতার নাম মোহাম্মদ আবু হানিফ (৪৫)। তিনি কাওরান বাজার ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা।
প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, দুপুর পৌণে ৩টার দিকে বন্দুকধারীরা তার অফিসে ঢুকে এলাপাথাড়ি গুলি শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবু হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই হত্যাকা-ের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
