বরিশালে বয়লার বিস্ফোরণে ২ জন আহত
বরিশাল নগরীর বগুড়া রোডস্থ দক্ষিণাঞ্চলের সর্বোবৃহত্তম ঔষধ শিল্প প্রতিষ্ঠান ‘অফসোনিনে’ রোববার সকালে বয়লার বিস্ফোরণে দু’জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।
আহতরা হলো--আমিনুল ইসলাম (৩০) ও আব্দুল খালেক (৩২)।
আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসকরা আমিনুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয়রা জানায় সকাল সাড়ে ৮ টার দিকে বিকট শব্দে ‘অফসোনিনে’ বয়লারটির বি¯েফারন ঘটে ।
