২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের ধর্মঘট চলছে

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নী ডাক্তারদের চার দফা দাবিতে ডাকা অনির্দিষ্ট কালের ধর্মঘট এক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জানা গেছে, গত শুক্রবার তিনজন কর্তব্যরত চিকিৎসক বহিরাগত দালাল--সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হওয়ার পর ইন্টার্নী ডাক্তাররা ওই দিন থেকে চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্যে ধর্মঘট করে আসছে।

গত বুধবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফতাব উদ্দিন ফরিদপুর কোতয়ালী থানায় ওই হামলার ব্যাপারে একটি মামলা দায়ের করেন। তবে এ ব্যাপারে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

র্যাব হাসপাতাল এলাকায় টহলে নিয়োজিত রয়েছে।