২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই গড়ে উঠছে বিভিন্ন আকারের কল কারখানা, সরকার রাজ্স্ব হারাচ্ছে ৫০০ কোটি টাকা

রাজধানীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ছোট, বড় ও মাঝারি আকারের কলকারখানা গড়ে উঠছে। বর্তমানে নগরীতে ছাড়পত্র বিহীন লক্ষাধিক কলকারখানা উৎপাদন অব্যাহত রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

আর এ কারণে উৎপাদনমুখী ওই সব কলকারখানা থেকে সরকার বছরে ৫০০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে বলে পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়।

পাঁচ লাখ টাকার বিনিয়োগের উর্ধ্বে সকল প্রকার কলকাখানায় পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক থাকলেও রাজধানীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া বহুতল বিশিষ্ট বানিজ্যিক ভবন, আবাসিক হোটেল, হাসপাতাল, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, পোষাক প্রস্তুত কারখানা, সোয়েটার ফ্যাক্টরি, ওয়াশিং প্লান্ট, চকলেট, বিস্কুট, আটা, হলুদ, মরিচ ভাঙ্গার কারখানা, ছাপাখানা, রাবার করাখানা, রেস্টুরেন্ট, স্বার্ণালংকার প্রস্তত, গ্লাস তৈরির কারখানা, ভোজ্যতেল কারখানা, রিংরোলিং, কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানা, মোটরযান মেরামত ওয়ার্কশপ, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও রাসায়নিক বিভিন্ন প্রকার কলকারখানা গড়ে উঠছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কলকারখানার নির্গত ধোওয়া থেকে মানবদেহের জন্যে ক্ষতিকারক হওয়ায় পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র জানায়, স্থানীয় পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম অব্যহত রেখেছে।

পরিবেশগত ছাড়পত্র বা নবায়নের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরে আবেদন করতে হয়।

আবেদনকারী প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র পাওয়ার উপযোগী কিনা এ সংক্রান্ত বিভিন্ন বিষয় অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্তকর্মারা পরীক্ষা - নিরীক্ষা করার পর সব কিছু ঠিক থাকলে কেবলমাত্র ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র পাওয়ার উপযোগী প্রতিষ্ঠান বা কলকারখানার ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার জন্যে এক থেকে পাঁচ লাখ টাকার মধ্যে পুজি বিনিযোগকারী প্রতিষ্ঠানকে ছাড়পত্র বাবদ ফি ১৫০০ টাকা, এভাবে পাঁচ টাকা থেকে ১০ লাখ টাকা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ফি ৩,০০০ টাকা, ১০ থেকে ৫০ লাখ টাকায় ৫,০০০ টাকা, ৫০ থেকে এক কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা, এক থেকে ২০ কোটি টাকার মধ্যে ২৫ হাজার টাকা, ২০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে ৫০ হাজার টাকা এবং ৫০ কোটি টাকার উর্র্ধ্বে বিনিয়োগ করলে ওই প্রতিষ্ঠানকে একলাখ টাকা সরকারি ফি দিতে হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের দায়িত্বে নিয়োজিত উপ - পরিচালক মাহমুদ হাসান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, জনবল সংকটের কারণে কার্যক্রম পরিচালনা করতে সমস্যার সৃষ্টি হয়। এ পর্যন্ত পরিবেশের ছাড়পত্র নেই এমন ১১ হাজার প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে।