২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু শ্রম বন্ধ করে বয়স্কদের কাজে নিয়োগের জন্য মালিকদের প্রতি আহ্বান

দেশের শিশু শ্রমিকের উর্দ্ধগতির প্রেক্ষাপটে শিশু শ্রম বন্ধ করে বয়স্কদের কাজে নিয়োগদানের জন্য মালিকদের আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

“শিশুশ্রম সমাজের জন্যে অভিশাপ এর অবসানে আমাদের একযোগে কাজ করা উচিত ”, ট্রেড ইউনিয়ন ও মালিক পক্ষের  নেতৃবৃন্দ বুধবার এক বৈঠকে এ কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজ (বিল্স) এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন মতিঝিলে ফেডারেশন কার্যলয়ে এক আলোচনা সভায় এ মতামত ব্যক্ত করেন। বিল্স-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ট্রেড ইউনিয়ন দলের নেতৃত্ব দেন। অন্যদিকে মালিক পক্ষের নেতৃত্বে ছিলেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহী।

বৈঠকে ঝুকিপূর্ণ শিশু শ্রম বন্ধ করার ওপর জোর দেওয়া হয়।

বৈঠক শেষে বিল্স এর পক্ষ থেকে শিশুশ্রম বন্ধের বিভিন্ন সুপারিশসহ একটি স্মারকলিপি পেশ করা হয়।

এমপ্লয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সিকে হায়দার এবং শ্রমিক নেতা আবুল বাশারসহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন।