আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৭০৭ জনের হত্যার ঘটনা রাষ্ট্রের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন
বিচার বহির্ভূতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত বছরের সেপ্টম্বর পর্যন্ত চার বছরে অন্তত ৭০৭ জন লোক নিহত হওয়ার ঘটনায় রাষ্ট্র কর্তৃক মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
তাদের মধ্যে ৫৩৬ জনই র্যাব ও পুলিশের তথাকথিত ক্রসফায়ারে, ৫৬ জন যৌথবাহিনীর অপারেশন ক্লিন হার্টে নিহত হয়েছে। মঙ্গলবার এক সেমিনারে পত্রিকার প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।
ধানম-িতে ডব্লিউভিএ মিলনায়তনে সেন্টার ফর রিহেবিলিটেশন অব টরচার সারভাইভরস (সিআরটিসি) ও নাগরিক উদ্যোগ যৌথভাবে ‘নির্যাতন: মানবাধিকারের বিরুদ্ধে রাষ্ট্র’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান। বিশেষ অতিথি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাড. সুলতানা কামাল, বাংলাদেশ আইনজীবি সমিতির মানবাধিকার আইন সহায়তা কমিটির চেয়ারম্যান অ্যাড. জেআই খান পান্না, নাট্যকার মামুনুর রশিদ, এটিএন বাংলার সহ-সভাপতি নওয়াজেশ আলী খান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বক্তব্য রাখেন।
সিআরটিএস’র নির্বাহী পরিচালক ড. কামরুল হাসান খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে বাংলাদেশের মানবাধিকার চিত্র ও মানবিধাকার ক্ষেত্রে রাষ্ট্রের আচরণ বিস্তারিত উপস্থাপন করা হয়।
এএসএম শাহজাহান বলেন, আইন প্রয়োগের নামে নির্যাতন চালানোর চেয়ে জঘন্যতম নির্যাতন আর নেই।
জনগণের জন্য সর্বোত্তম বিচার নিশ্চিত করতে প্রচলিত আইনের সংস্কারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অ্যাড. সুলতানা কামাল বলেন, সব ধরনের নির্যাতন মানুষকে মনুষত্বহীন করে তুলে। দুর্নীতি ও সহিংসতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বলেও তিনি জানান।
আদালতের রায়ের আগে কোনও অভিযুক্তকে কোনও ধরনের শারীরিক ও মানসিক হয়রানি এবং এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে সুলতানা কামাল বলেন, সকল ক্ষেত্রে মানবিকতা ও মানবাধিকার রক্ষায় সবাইকে সহনশীল হতে হবে।
অ্যাড. জেডআই খান পান্না বলেন, পুলিশ হেফাজতে নির্যাতনের সাথে আর কোনও নিষ্ঠুরতার তুলনা হয় না।
তিনি বলেন, মানুষ আর ক্রসফায়ারের গল্প বিশ্বাস করে না। ক্রসফায়ারের নামে সাম্প্রতিক হত্যাকা- স্পষ্টতই সংবিধান লঙ্ঘন।
পুলিশ আইন অনুযায়ী কোনও অবস্থাতেই কাউকে হাঁটুর ওপর গুলি করতে পারে না। কিন্তু কানসাট ও অন্যান্য হত্যাকা-ে পুলিশ বুকে ও মাথায় গুলি করেছ বলে অ্যাডভোকেট পান্না অভিযোগ করেন।
তিন্ িআরও অভিযোগ করেন, আদিবাসী অধ্যুষিত পার্বত্য জেলাগুলোতে অলিখিত সামরিক শাসন বিরাজ করছে। আদিবাসীদের আজও সেখানে উচ্ছেদ করা হচ্ছে।
নাট্যকার মামুনুর রশিদ বলেন, র্যাবকে স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া জাতির জন্য বিরাট এক লজ্জার বিষয়।
