২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। কুমিল্লা--সিলেট মহাসড়কে দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ী নামক স্থানে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় অপর একজন আহত হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নিহতরা হল-- নূরে আলম, (৩০), ঈমান আলী (২৬) এবং আবিদুর রহমান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে রোজ ফ্লাওয়ার পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্টগ্রাম--চ--২২৬) বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নূরে আলম ও ঈমান আলী নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আবিদুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টায় সে মারা যায়।

আহত অপর মোটর সাইকেল আরোহী রতন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।