সার্কের অধীনে স্বাস্থ্য খাতে বাংলাদেশের কোন অর্জন নেই: মোশাররফ
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সোমবার বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)’র অধীনে স্বাস্থ্য খাতে বাংলাদেশ প্রকৃত অর্জনে ব্যর্থ হয়েছে।
বুধবার সার্ক স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের তৃতীয় সস্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সম্মেলনে এইচআইভি এবং বার্ড-ফ্লু ইস্যুকে প্রাধন্য দেওয়া হবে।
তিনি বলেন, ইতিমধ্যে নেপাল বাদে অন্য ছয়টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই সম্মেলন উদ্বোধন করবেন।
সার্ক মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন ২০০৩ সালে নয়া দিল্লীতে এবং ২০০৪ সালে ইসলামাবাদে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সার্কের আধীনে স্বাস্থ্য খাতে বাংলাদেশের প্রকৃতপক্ষে কোন অর্জন নেই। যদিও তিনি বলেন, ২১ বছর আগে সার্ক প্রতিষ্ঠিত হলেও, মাত্র তিন বছর আগে স্বাস্থ্য সম্মেলন শুরু হয়।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নেপালের বিদ্যমান পরিস্থিতির কারণে স্বাস্থ্যমন্ত্রী অংশ না নিলেও, সেদেশের সচিব পর্যায়ের একজন কর্মকর্তা বৈঠকে অংশ নেবেন।
মন্ত্রী বলেন, সম্মেলনে স্বাস্থ্য সেবা এবং সার্ক দেশগুলোর এক’শ পনেরো কোটি জনগণকে বিভিন্ন ভাইরাসজনিত রোগ থেকে রক্ষার উপায় অনুসন্ধানের উপর জোর দেওয়া হবে।
‘মন্ত্রী পর্যাযের সম্মেলন শুরুর আগে, মঙ্গলবার নগরীতে সচিব পর্যায়ের একটি বৈঠক অনুুষ্ঠিত হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, সম্মেলনে আলোচনার জন্য একটি খসড়া আলোচ্যসূচী ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
আলোচ্যসূচীর মধ্যে রয়েছে, এইচআইভি ও এইডস প্রতিরোধে একটি আঞ্চলিক কর্মপরিকল্পনা প্রনয়ণ, ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রতিবেদনের পর্যালোচনা এবং ক্রমবর্ধমান বার্ড-ফ্লু, এইচআইভি ও এইডস রোগের সংক্রমন ও বৃদ্ধি নিয়ন্ত্রণে আঞ্চলিক ব্যাবস্থা গ্রহণ।
এছাড়া চিকিৎসা ও ঔষুধ খাতে জ্ঞান বিণিময়ে কর্মপরিকল্পনা তৈরীর জন্য মতবিনিময় এবং ঔষুধের মাননিয়ন্ত্রণ ও প্রচলিত ঔষুধের পাশাপাশি সহজলভ্য ঔষুধ উৎপাদনের বিষয়েও সম্মেলনে আলোচনা হবে।
