বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত , বৈমানিক নিহত
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় বিধ্বস্ত হলে ক্যাডেট তানিউল ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এয়ারফোর্স সূত্র জানিয়েছে বেলা ১১-৪০ র দিকে তানিউল নিয়ন্ত্রণ হারালে পিটি-৬ বিমানটি বিধ্বস্ত হয়।
একই সূত্র থেকে জানা গেছে এ বছরের জুনে তানিউলের কমিশন প্রাপ্তির কথা ছিল।
ঘটনার বিবরণে জানা যায় আজ বেলা ১০-৪৫ এ প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে তানিউলের বিমানটি যশোর বেজ থেকে উড্ডয়ন করে। বেলা ১১-৩১ এ পাইলট রাডার সীমার বাইরে চলে যায়। ১০ মিনিট পর কোটচাঁদপুর এলাকার উত্তর দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।
