২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি সাংবাদিকদের আহ্বান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের নেতৃস্থানীয় সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

জাতীয় প্রেসক্লাবে শনিবার বাংলাদেশ সেন্টার ফর ডেভলপপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) আয়োজিত ‘সাংবাদিকদের নিরাপত্তা সংকট’ শীর্ষক সেমিনারে সংবাদপত্রকে জাতির দর্পণ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকারের প্রভাবশালী অংশের মদদে বিগত বছরগুলোতে সাংবাদিকরা যথেষ্ট দুর্ভোগের সম্মুখীন হয়েছে।

বক্তারা রাজনৈতিক মতভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক নির্মল সেন, বিএফইউজে’র সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী, বিএফইউজে সভাপতি ও দৈনিক বাংলাদেশ অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী সেমিনারে বক্তব্য রাখেন।

সাংবাদিক নেতারা সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।