২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দফা দাবিতে সিটিজেন রাইটস মুভমেন্টের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে আট দফা দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিটিজেন রাইটস মুভমেন্ট মানববন্ধন ও সমাবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় সিটিজেনস রাইটস মুভমেন্ট কার্যালয়ে ল্যান্ড ফোনের কল চার্জ প্রতি মিনিট দেড় টাকা করার সিদ্ধান্ত বাতিল ও ইংরেজিতে লেখা বিটিআরসি ফর্ম ২০০৬ বাতিল করে বাংলায় প্রকাশসহ আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরী সভা হয়।

সভায় সিটিজেন রাইটস মুভমেন্ট চট্টগ্রামের শহীদ বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার নিন্দা জানান ও সংশ্লিষ্ট পুলিশদের সামরিক বরখাস্তের পরিবর্তে চাকরিচ্যুত করার দাবি জানায়।

সভায় সিটিজেনস রাইটস মুভমেন্টের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আট দফা দাবি পেশ করা হয়।

এ সভা থেকে সকল সেল ফোন কল চার্জ প্রতি মিনিট ৫০ পয়সা, পোস্ট পেইড সেল ফোনের মাসিক চার্জ আদায় বন্ধ, বিটিটিভির লাইন চার্জ ১৫০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা ও নতুন ল্যান্ড ফোন সংযোগের জন্যে ২০০০ টাকা সংযোগ ফি করার দাবি জানানো হয়।