২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জব্বার আলী (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত শ্রমিক জব্বার আলী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার মিলকি গ্রামের বিশু ম-লের দোতলা বাড়ির ছাদে রডের কাজ করছিলো। এ সময় রড সোজা করতে গেলে বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে ছিটকে পড়ে। আশংকাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।