২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদী হুমকি উপেক্ষা করেই পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট গ্রহণ সম্পন্ন

মাওবাদী হুমকি উপেক্ষা করে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার সব চেয়ে স্পর্শকাতার তিন জেলার ৪৫ বিধানসভার নির্বাচন নজিরবীহিন নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পাহাড়-পর্বত ঘেরা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার ৪৫টি কে›ে˜্র ৭ হাজার ৭০০ বুথে, ৩২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সকাল সাতটা থেকে প্রতিটি বুথে ল¤¦া লাইন পড়ে যায়। ২২৭ জন প্রার্থী এই তিনটি জেলায় প্রতিদ্ব›ি˜তা করছেন। সকালে পুুরুলিয়ার ৫ টি কে›ে˜্র মেশিন খারাপ হয়ে যাওয়াতে ভোটগ্রহণ দেরী করে শুরু হয়। গন্ডগোলের আশঙ্কায় প্রতিটি বুথে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে ব্যাপক সংখ্যায়। মোট ১৫০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। আকাশ পথেও ঘন ঘন টহল দিয়েছে সামরিক হেলিকপ্টার। ভুয়া ভোটার  ঠেকানোর জন্য ৩০ হাজার ডিজিটাল ক্যামেরা লাগানো হয়েছিলো।

পশ্চিম মেদিনীপুরের আমলাশোলে কোন রাজনৈতিক দল পোলিংএজেন্ট দেয়নি। গোপিবল্লভ পুরের দুটি বুথে জামবনিতে একটি বুথে স্থানীয় ইসু্যুতে ভোট বয়কট হয়।

মাওবাদী অধ্যুসিত কেশপুরে ভোট বয়কটের ডাককে অস্বীকার করে ৯০শতাংশ ভোট পরে। উপনির্বাচন কমিশনার আন›˜কুমার জানান, সাধারণত নকশাল প্রভাবিত এলাকাগুলোতেই প্রচুর ভোট পরছে। বিশেষত মহিলারা ভোট দিয়েছেন ব্যাপক সংখ্যায়। প্রথম দফায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন খুশি।

বিকালে ভোট নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দপ্তরের আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিমান বসুু বলেন, সুুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য পশ্চিমবাংলার অধিবাসীদের অভিন›˜ন। আমরা এই নির্বাচনে খুশি। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল কংগ্রেস তৃণমূল কারো কাছ থেকেই কোন অভিযোগ জমা পরেনি নিবাচন কমিশনে। মমতা ব্যানার্জীও অবাধ ভোট হয়েছে বলে মনে করেছেন।

দ্বিতীয় দফা ভোট হবে ২২ এপ্রিল।

এদিকে, কলকাতা টিভি বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে, তিন জেলায় ৪৫ টি আসনের মধ্যে ৩৮ আসন পেতে চলেছে সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট। ২০০১ সালে তারা পেয়েছিল ৩৯ আসন। ওই টিভি স্টেশনের মতে, এবার বামফ্রন্টের একটি আসন কমতে যাচ্ছে।

পাশাপাশি তৃণমূল এবং কংগ্রেস যথাক্রমে ৩ টি করে আসন পেলে নির্দলীয় প্রার্থী ১ আসন পাবে।