২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

রংপুরের জুম্মাপাড়া এলাকায় রোববার গভীর রাতে যৌতুকের টাকা না পেয়ে এক পাষ- স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মৃতের নাম মমতাজ বেগম।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সদর উপজেলার দপধান ইউনিয়নের বাঙ্গীটারী গ্রামের তোফাজ্জাল হোসেনের মেয়ে মমতাজ বেগমের সাথে আট বছর আগে জুম্মাপাড়া এলাকার সিরাজুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিরাজুল যৌতুকের জন্যে স্ত্রীর ওপর প্রায়ই নির্যাতন চালাত।  মমতাজ বেগমের পরিবার যৌতুক হিসেবে এ পর্যন্ত সিরাজুলকে প্রায় দুই লাখ টাকা দিয়েছে।

রোববার রাতে যৌতুকের জন্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধলে সিরাজুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মমতাজকে এলোপাতাড়ী প্রহার করলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। ঘটনা ধামা চাপা দিতে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারনা চালায়। পুলিশ ময়না তদন্তের জন্যে লাশ মর্গে প্রেরণ করেছে।