২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছে ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দল কানসাট হত্যাকা-ের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। এছাড়া সেখানে পুলিশ ও বিএনপির গুলি ও হামলায় নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত  ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে অনুষ্ঠিত ১৪ দলের এক সভা থেকে এ দাবি জানানো হয়।

সভা শেষে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, ১৪ দল কানসাট হত্যাকা- এবং অত্যাচার নির্যাতন ও বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সভা থেকে ভাংচুর ও লুটপাটের জন্যও ক্ষতিপূরণ দাবি করা হয়।

এছাড়া সভা থেকে বর্বরোচিত ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।