কুমিল্লায় বিশেষ জাতীয় টিকা দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন
দেশের অন্যান্য স্থানের মত কুমিল্লা তেও রোববার বিশেষ জাতীয় টিকা দিবস পালিত হচ্ছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম বিডিনিউজকে জানান, এই কর্মসূচির আওতায় ৪,৪৬১ টি সেন্টারে নয় লক্ষ ৬৫ হাজার ১৮৭ জন শিশুকে পোলিও ভ্যাকসিন দেওয়া হবে।
এছাড়াও ১৩ তম জাতীয় টিকা দিবসকে সফল করতে কুমিল্লায় চার হাজার ৪১৯ টি অডিট রিচ সেন্টার ছাড়া ৪২ টি ভ্রাম্যমান দলের মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বাসষ্ট্যান্ড, রেলওয়ে ষ্টেশন ও কারাগারে টিকাদানের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
