সন্ত্রাসীদের হামলায় গাজীপুরে স্থানীয দৈনিকের সম্পাদক গুরুতর আহত
গাজীপুরের স্থানীয় দৈনিক মুক্তসংবাদের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. সোহরাব হোসেন শনিবার বিকেলে তার দপ্তরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
সন্ত্রাসীরা ধরালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাকে গুরুতর অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল সন্ত্রাসী শহরের পৌর সুপার মার্কেটে মুক্ত সংবাদ কার্যালয়ে এসে বিঞ্জাপন দেওয়ার কথা বলে। এনিয়ে কথা বলার এক পর্যায়েই তারা অতর্কিতে হামলা চালায়।
স্থানীয় সাংবাদিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রোববার সকালে শহরে প্রতিবাদ সভা, মিছিল এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করবেন।
