আ. লীগের দুই নেতা হত্যা ও শ্রমিক লীগ সম্পাদকের ওপর হামলায় শেখ হাসিনার নিন্দা প্রতিবাদ
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের ঢাকা মহানগর ৭৬ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক কমিশনার আলীম উল্লাহ্ আলীম এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ সরদারকে গুলি করে নৃশংসভাবে হত্যাসহ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশকে হত্যার উদ্দেশ্যে হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, জোট সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগের বলিষ্ঠ সংগঠক ও জনপ্রিয় নেতাদের একের পর এক হত্যা করছে। শুক্রবার রাতে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যা এবং রায় রমেশকে হত্যার প্রচেষ্টা সরকারের বর্বরতার নিকৃষ্টতম নজির।
শেখ হাসিনা এ বর্বর হত্যকা- এবং হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
